ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরাইল ১২ দফা বিমান হামলা চালিয়েছে। এতে ২ জন আহত হয়েছে।
ফিলিস্তিন ভূখণ্ড থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে চালানো রকেট হামলার জবাবে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে দখলদার এ রাষ্ট্রটি।
গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, শনিবার রাতে ও রোববার ভোরে উপকূলীয় ভূখণ্ডগুলো লক্ষ্য করে ইসরাইল এ বিমান হামলা চালায়। এতে দু’জন আহত ও গাজা সিটির বেশ কিছু সম্পত্তির ক্ষতি হয়।
ইসলাইলী সেনাবাহিনীর এক মুখপাত্র এএফপিকে বলেন, " 'সন্ত্রাসীদের' ঘাঁটি লক্ষ্য করে দু দফায় মোট ১২ বার হামলা চালানো হয়।"
গাজার ফিলিস্তিনি স্বাধীনতাকামীরা ইসরাইলের দক্ষিণাঞ্চলকে লক্ষ্য করে শুক্রবার ও শনিবার ১২টি রকেট হামলা চালানোর পর এ বিমান হামলা চালানো হলো।
ইসরাইলী সেনাবাহিনী জানায়, গাজা থেকে গত দু’সপ্তাহে ২৫টি রকেট ও মর্টার নিক্ষেপ করা হয়েছে।
১২ জুন পশ্চিম তীর থেকে ইসরাইলের তিন কিশোর নিখোঁজ হবার পর থেকে গাজা ও ইসরাইল সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। সূত্র: বিএসএস
ঢাকা, ২৯ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ





