আরো একটি গোপন সুড়ঙ্গ। মাটি থেকে প্রায় ১০ ফিট গভীরে, লম্বায় প্রায় ৩০ মিটার। পাকিস্তান থেকে শুরু হয়ে সোজা ভারতে প্রবেশ করেছে।
২০১২ সাল থেকে এ নিয়ে এটি চতুর্থ সুড়ঙ্গের খোঁজ মিলল।
ভারতীয় জওয়ানদের অভিযোগ, পাকিস্তান থেকে থেকে জঙ্গিরা যাতে লুকিয়ে ভারতে ঢুকতে পারে। সেই জন্যই এই সুড়ঙ্গ কাটা হয়েছিল।
জম্মু-কাশ্মীরের পুরা সেক্টরে এই সুড়ঙ্গটির খোঁজ পান বিএসএফ জওয়ানরা।সন্দেহজনক গতিবিধি দেখে জম্মু সেক্টরে নিকি তাওয়াই নদীর কাছে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেন জওয়ানরা।
তখনই খোঁজ মেলে এই গোপন সুড়ঙ্গের।
এসএম





