রাশিয়া বলেছে, তারা ইউক্রেনের নতুন প্রেসিডেন্টের সাথে সংলাপ করতে প্রস্তুত। সম্প্রতি ইউক্রেনে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে পেত্রো পোরোসেনকো এগিয়ে রয়েছেন। যাহোক, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লেভরভ বলেছেন ইউক্রেনের পশ্চিম অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের দমনে যে অভিযান চলছে সেটা বন্ধ করতে হবে। পেত্রো পোরোসেনকো বলছেন, তিনি রাশিয়ার নেতাদের সাথে দ্রুত সাক্ষাৎ করবেন। তবে যে কোনো সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। দেশটির পশ্চিম অঞ্চলে অস্থিতিশীলতা অব্যাহত রয়েছে। সেখানে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ডনেটস্কের বিমানবন্দরের ফ্লাইটগুলো বন্ধ করে দিয়েছে। খবরে বলা হয়েছে, ঐ এলাকাটি প্রচণ্ড গোলাগুলি চলছে। আকাশে টহল দিচ্ছে সামরিক বিমান। রোববার অনুষ্ঠিত হয়ে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে আন্তর্জাতিক মান বজায় ছিল বলে মত দিয়েছেন পর্যবেক্ষকরা। সূত্র: বিবিসি। [b]ঢাকা, ২৬ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
আন্তর্জাতিক
সংলাপে প্রস্তুত রাশিয়া
রাশিয়া বলেছে, তারা ইউক্রেনের নতুন প্রেসিডেন্টের সাথে সংলাপ করতে প্রস্তুত। সম্প্রতি ইউক্রেনে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা





