মালয়েশিয়ায় ২বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে পড়ে তারা মৃত্যুবরণ করেন বলে জানা যায়।
বুধবার পুত্রা হায়ের্টস এলাকায় এলআরটি কনস্ট্রাকশনের নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে পড়লে তাতে আটকা পড়েন শ্রমিকরা। এতে ঘটনাস্থলেই দুই বাংলাদেশি শ্রমিক নিহত হন।
নিহতদের একজন সুমন মোল্লা (৩০)। অন্যজনের পরিচয় এখনো জানা যায়নি।
দমকল বাহিনীর সহকারী পরিচালক মোহদ সানী হারুল জানিয়েছেন, একজনের লাশ বুধবার রাত ১০টা ২৪ মিনিট এবং অন্যজনের লাশ বৃহস্পতিবার সকাল ১১টা ১০ মিনিটে উদ্ধার করা হয়।
বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে ওই দুর্ঘটনায় নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপর চার শ্রমিককে পুত্রজায়া ও শেরডাং হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসএইচ





