এবোলা ভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য ডাক্তাররা অপরীক্ষিত ঔষধ ব্যবহার করতে পারবে। বিশ্ব স্বস্থ্য সংস্থা (হু) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
পূশ্চিম আফ্রিকায় এ পর্যন্ত ১,০০০ মানুষ এবোলা ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে।
বিশ্ব স্বস্থ্য সংস্থা বলছে রোগটির ছড়িয়ে পড়ার যে মাত্রা, সেটার কারণে রোগীর উপর অপরীক্ষিত ঔষধ প্রয়োগ করা নৈতিকভাবে বৈধ।
সোমবার সুইজারল্যান্ডে এক বৈঠকে বসে সংস্থাটির বিশেষজ্ঞরা। এরপর বিবৃতিটি প্রকাশ করা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, অপরীক্ষিত ঔষধ প্রয়োগের আগে অনুমতি নিতে হবে। এছাড়া, ঔষধ প্রয়োগের পরের ফলাফল সংরক্ষণ ও অন্যদের সাথে বিনিময় করতে হবে।
গত সপ্তাহে সারা বিশ্বে এবোলা ভাইরাস জ্বরের বিষয়ে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এবোলা এমন এক ধরনের জ্বর যাতে আক্রান্ত রোগীর প্রায় ৯০ শতাংশের মৃত্যু হতে দেখা গেছে।আক্রান্ত ব্যক্তির শ্বাস-প্রশ্বাস, মলমূত্র ও অন্যান্য তরল বর্জ্য থেকে এবোলা ছড়িয়ে পড়ছে। রোগটির সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে, পৃথিবীতে এখন পর্যন্ত এর কোনো সুনির্দিষ্ট প্রতিষেধক আবিষ্কৃত হয়নি।সূত্র: বিবিসি।
ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





