জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় "তাৎক্ষণিক এবং শর্তহীন মানবিক যুদ্ধবিরতির" আহ্বান জানিয়েছে।
এক বিবৃতিতে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এবং এই উৎসবের 'পরেও' যুদ্ধবিরতি কার্যকর রাখতে আহ্বান করা হয়েছে। খবর, বিবিসি ও আল-জাজিরা'র।
গাজায় হামাস ও ইসরাইলের মধ্যে সহিংসতা তৃতীয় সপ্তাহে গড়ানোর প্রেক্ষাপটে এবং কোন পক্ষই অস্ত্রবিরতি না মানার কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সোমবার সকালে নিরাপত্তা পরিষদ জরুরী বৈঠকে বসে।
বৈঠকের পর যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বিবৃতি প্রদান করা হয়। তবে, ভিন্ন ভিন্ন কারণে নিরাপত্তা পরিষদের আহ্বানের বিরোধীতা করেছে জাতিসংঘে নিযুক্ত ইসরাইল ও ফিলিস্তিনের প্রতিনিধিরা।
উল্লেখ্য, গত ৮ জুলাই ইসরাইলের হামলা শুরুর পর এ পর্যন্ত ১,০৩০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে জাতিসংঘ। এছাড়া, ইসরাইলের ৪৩ সেনা ও ৩ বেসামরিক নাগরিক নিহতের খবর স্বীকার করেছে ইসরাইল। সূত্র: বিবিসি, আলজাজিরা।
ঢাকা, ২৮ জুলাই, টাইমনিউজবিডি.কম, টিআই





