চীনে শক্তিশালী বিস্ফেরণে অন্তত ১০ জন নিহত ও দেড় শতাধিক আহত হয়েছে। চীনের সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে পাকিস্তানের জিও টিভি জানায় চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সানঝির আবাসিক এলাকায় ওই বিস্ফেরণ ঘটে। একটি বাড়ি ধসে যায় বিস্ফোরণে। চীনের সিভিল ডিফেন্সের ১২ টি ইউনিট উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

বিস্ফোরণের ফলে একটি হাসপাতালসহ কাছাকাছি কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিস্ফোরণটি ভবনে থাকা কারো মাধ্যমে হয়েছে বলে জানা যায়। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া নিউজ জানায়, ঘটনাস্থলে দমকল বাহিনীর সদস্যরা কাজ করছে। বেঁচে যাওয়া অনেকে ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছে।

ছবিতে দেখা যায় ভবনধসে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তায় রক্তাক্ত মানুষের ভিড়, কিছু লোক মাটিতেও শুয়ে আছে। স্থানীয় এক কর্মকর্তা জানান, বিস্ফোরণে প্রায় ১০ জন নিহত হয় এবং ১৫৭ জন আহত হয়। ১১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সানজি হচ্ছে চীনের অন্যতম শিল্প নগরী, এই প্রদেশে প্রায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

জেড