বিশ্বের ক্ষমতাধর ছয়টি রাষ্ট্র ও ইরানের মধ্যে আগামী ১৮ সেপ্টেম্বর নিউইয়র্কে নতুন করে আলোচনা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ইইউ ও মার্কিন কর্মকর্তারা একথা জানান। নভেম্বর সময়সীমার মধ্যে পরমাণু প্রশ্নে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।

ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ক এ আলোচনায় যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি অংশ নেবে।

ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতি বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাস্টোন আলোচনায় নেতৃত্ব দেবেন। অ্যাস্টোনের মুখপাত্র মাইকেল ম্যান একথা নিশ্চিত করেন।

রাজনৈতিক পরিচালক পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে এমন কথা মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন। ঝানু আলোচক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান আলোচনায় আমেরিকার পক্ষে নেতৃত্ব দেবেন বলে জানাগেছে।

ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর