পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাতে জানা গেছে। বৃহস্পতিবার পৃথক তিনটি স্থানে এই দুর্ঘটনাগুলো ঘটে। মিডডে নিউজ জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের ঘোটকি জেলায় একটি গাড়ি খালের পানিতে পড়ে ডুবে গেলে পাঁচজনের মৃত্যু হয়।

মৃত্যুবরণকারীদের সবাই একই পরিবারের সদস্য। আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন তারা। এদিকে, পূর্ব পাঞ্জাব প্রদেশের জাহানিয়ান অঞ্চলে একটি গাড়ি একটি ট্রেইলারকে আঘাত করলে পাঁচ ব্যক্তির মৃত্যু হয়। পুলিশ বলছে, ট্রেইলার চালকের অবহেলার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে।


অন্যদিকে, পাঞ্জাবের রাওয়ালিপিন্ডি জেলায় একটি রেলক্রসিং-এ একটি ভ্যানকে দ্রুতগামী ট্রেন ধাক্কা দিলে তিন ব্যক্তির মৃত্যু হয়।পুলিশ বলছে, দুর্ঘটনার সময় রেলক্রসিংটি অন্যান্য যান চলাচলের জন্য বন্ধ করা হয়নি। এই দুর্ঘটনার পর উদ্ধারকারী দল এসে রেললাইন ও সড়ক পরিষ্কার করার আগ পর্যন্ত ওই পথ দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল।

জেড