ইউক্রেনের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ওলেক্সান্দর তুর্চিনভ বলেছেন, ইউক্রেন আবারো ইউরোপীয় ইউনিয়নের সাথে আরও ঘনিষ্ঠ হবার পথে ফিরে যেতে চায়।
টেলিভিশনে দেয়া এক ভাষণে মি.তুর্চিনভ বলেন, তিনি রাশিয়ার সাথে আলোচনা করতে প্রস্তুত, তবে তাদেরকে ইইউর বিষয়ে ইউক্রেনের পছন্দকে মেনে নিতে হবে।
গণবিক্ষোভের মুখে সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পতনের পর সংসদের সাবেক স্পিকার ওলেক্সান্দর তুর্চিনভকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়। মি. তুর্চিনভ দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া টিমোশেঙ্কোর ঘনিষ্ঠ মিত্র বলেই পরিচিত।
গত নভেম্বরে ইইউ-এর সঙ্গে একটি বাণিজ্য চুক্তি বাতিল করে দেয়ার পরই ইউক্রেনে বিক্ষোভের শুরু হয় এবং পরবর্তীতে তা রূপ নেয় সরকারবিরোধী বিক্ষোভে। যার ফলশ্রুতিতে পতন ঘটেছে প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ-এর।
মি. ইয়ানুকোভিচ-এর সরকারের কয়েকজন উচ্চপদস্থ কর্তার নামে গতকালকেই জারী করা হয়েছে গ্রেফতারী পরোয়ানা। দেশটির এই পরিবর্তিত পরিস্থিতিকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মহল।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফাবিউস বলছেন, পরিবর্তিত এই পথ হতে আর ফিরে যাওয়ার উপায় নেই।
তবে মস্কো মনে করছে, কিয়েভের পরিস্থিতি আরও খারাপের দিকে গেছে। ইউক্রেনের পরিস্থিতি সম্পর্কে পরামর্শের জন্য ইউক্রেনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে মস্কোতে ডেকে পাঠানো হয়েছে।
এদিকে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রী উইলিয়াম হেগ এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা সুজান রাইস রাশিয়াকে সতর্ক করে বলেছে যে, রাশিয়া যদি ইউক্রেনে কোনও সামরিক হস্তক্ষেপ করতে চায় তো সেটা হবে বড় একটি ভুল। সূত্র: বিবিসি বাংলা
[b]ঢাকা ২৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // টিআই
[/b]
ইউরোপের সাথে আরো ঘনিষ্ঠ হতে চায় ইউক্রেন
ইউক্রেনের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ওলেক্সান্দর তুর্চিনভ বলেছেন, ইউক্রেন আবারো ইউরোপীয় ইউনিয়নের সাথে আরও ঘনিষ্ঠ হবার পথে ফিরে যেতে চায়।
ভাড়া, চাকরি ও শিক্ষার দাবিতে উত্তাল ইউরোপ, নেতৃত্বে তরুণেরা
বাড়িভাড়া নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি ও শিক্ষায় বরাদ্দ বাড়ানোর দাবিতে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভে নেমেছেন লাখো তরুণ। ইতালির রোমে শিক্ষাপ্রতিষ্ঠান অবরোধ, স্পেনের মাদ্রিদে তাঁবু গেড়ে অবস্থান এবং ফ্রান্সের বিভিন্ন শহরে রাজপথে বিক্ষোভের মাধ্যমে রাজনৈতিক নেতৃত্বের প্রতি ক্ষোভ জানাচ্ছেন তাঁরা।
ইউরোপে তাপপ্রবাহে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু
ইউরোপে ২০২৬ সালের গ্রীষ্মে তীব্র তাপপ্রবাহের কারণে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে বলে এক গবেষণায় উঠে এসেছে। গবেষকদের ধারণা, তাপজনিত মৃত্যুর হিসাবে এবারের গ্রীষ্ম মহাদেশটির ইতিহাসে অন্যতম প্রাণঘাতী হতে পারে।
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ছয় জন বাংলাদেশি দেশে ফিরছেন। ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সোয়া আটটায় একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে (পিভিজি ৯৪৪৫) তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
ইউরোপজুড়ে তরুণেরা বিক্ষোভে জড়াচ্ছে কেন?
ইউরোপের বিভিন্ন দেশে রাজপথে নেমেছেন তরুণেরা। ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ইতালি ও আলবেনিয়ায় ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। কোথাও শিক্ষাব্যবস্থার দুরবস্থা ও শিক্ষকের সংকট, কোথাও বাড়িভাড়া ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, আবার কোথাও দুর্নীতি ও কর্মসংস্থানের অভাব নিয়ে ক্ষোভ জানাচ্ছেন বিক্ষোভকারীরা। ফ্রান্সে শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন পরে সরকারবিরোধী বৃহত্তর বিক্ষোভে রূপ নিয়েছে। কয়েকটি দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ সহিংসতায়ও গড়িয়েছে।
ইউরোপের রাস্তায় বিক্ষোভকারীরা, উত্তাল ৪ দেশ
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি ও সরকারি সেবার অবনতির প্রতিবাদে ইউরোপের চার দেশে রাস্তায় নেমেছেন লাখো মানুষ। শনিবার ফ্রান্স, বেলজিয়াম, ইতালি ও পর্তুগালে বিক্ষোভ হয়েছে। কয়েকটি শহরে এসব কর্মসূচি সহিংসতায় রূপ নেয়। ঘটেছে ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ।
















