ইউক্রেন ও তুরস্কের নৌবাহিনী সোমবার থেকে যৌথ সামরিক মহড়া শুরু করেছে। রাশিয়ার সাথে ইউক্রেনের দ্বন্দ্ব কিয়েভ ও আঙ্কারার মধ্যকার সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধি করেছে। তারই ফলশ্রুতিতে এ মহড়ার আয়োজন।

২০১৪ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন থেকে ক্রিমিয়াকে ছিনিয়ে নেয়ার পর থেকেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে।

এদিকে, গত বছরের নভেম্বরে কয়েকবার পূর্ব সতর্কতা জারির পরেও রুশ বিমান তুর্কি আকাশসীমা লঙ্ঘন করে ভেতরে ঢুকে পড়লে তুর্কি বাহিনী গুলি করে বিমানটি ভূপাতিত করে।

এর প্রতিক্রিয়ায় ক্রেমলিন আঙ্কারার সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করে। বর্তমানে দেশ দু’টির মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

 

ইউক্রেন নৌবাহিনীর ফেসবুক পেজে পাওয়া খবর অনুযায়ী, গত সোমবার মর্মর সাগরে ইউক্রেন ও তুরস্ক দু’টি ফ্রিগেট এবং যুদ্ধ জাহাজ পাঠিয়ে যৌথ সামরিক মহড়ার আয়োজন করেছে।

সূত্র: নিউজউইক

এসএম