কানাডার কুইবেক শহরে তরবারি দিয়ে আঘাত করে ২ জনকে হত্যা করেছে এক দুর্বৃত্ত। এ ঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন।

পুলিশ জানায়, স্থানীয় সময় শনিবার রাতে ধারালো অস্ত্র নিয়ে এক ব্যক্তি বেশ কয়েকজনের ওপর হামলা চালান। খবর বিবিসির।

অভিযান চালিয়ে স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১টার দিকে সন্দেহভাজন এক হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২০ বছর।

তবে হামলাকারী সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত রাতে সেখানকার কাউকে বাইরে বের হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এএস