অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত ৭৬৬ জন নিহত ও ৪,৬০০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। গাজায় হামলা আজ বৃহস্পতিবার ১৭তম দিনে পৌঁছেছে।
বৃহস্পতিবার দুপুরে গাজায় জাতিসংঘের তত্ত্বাবধানে থাকা একটি স্কুলে হামলা চালায় ইসরাইল। এতে ৩০ জন নিহত ও ২০০ জন আহত হন। স্কুলটিকে জরুরী শরণার্থী শিবির হিসেবে ব্যবহার করা হচ্ছিল।
এ ছাড়া বৃহস্পতিবার ভোররাতে ইসরাইলি সেনারা গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনুস শহরের কাছে একটি বাড়িতে বিমান হামলা চালালে ওই ১০ জন নিহত হন।
গাজার জরুরী বিভাগের মুখপাত্র আশরাফ আল-কুদরা জানিয়েছেন, হামলায় আল-আফতাল পরিবারের সদস্যদের মধ্যে পাঁচ বছরের একটি শিশুকন্যা ও তিন বছরের এক শিশুপুত্র রয়েছে। গাজায় আজ প্রথম প্রহরেই ১৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনারা।
গাজায় গত ১৭ দিনের ইসরাইলি আগ্রাসনে যেসব ফিলিস্তিনি হতাহত হয়েছেন তার মধ্যে শতকরা ৮১ ভাগ মানুষ বেসামরিক। সূত্র: আইআরআইবি ও আল জাজিরা
ঢাকা, ২৪ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএমএ





