সতের দিন ধরে চলছে ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরাইলি বর্বরতা। এ পর্যন্ত নিহতের সংখ্যা ৭০০ জনেরও বেশি বলে জানা গেছে।
ফিলিস্তিন অফিসিয়াল সূত্র জানিয়েছে, হামলায় ৫৬টি মসজিদ, ৪৬ টি স্কুল ও ৪৭৫ টি বসত বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এছাড়া ২৬৪৪টি বাড়ির অনেকাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফিলিস্তিনের হাসপাতাল সূত্র এ পর্যন্ত ৬৯৫ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। এছাড়া ৪১০০ জন গুরুতর আহত অবস্থায় আছে বলে জানিয়েছে তারা। সূত্র: আরব নিউজ।
ঢাকা, ২৪ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ





