মেক্সিকোর একটি আতশবাজি মার্কেটে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬ তে দাঁড়িয়েছে। সোস্যাল সিকিউরিটি ইন্সটিটিউট জানিয়েছে, ওই ভয়াবহ বিস্ফোরণে আহত হওয়া এক নারী রোববার একটি স্থানীয় হাসপাতালে মারা গেছেন। খবর এপির।
দুর্ঘটনার পর ফেডারেল পুলিশের এক টুইট বার্তায় মেক্সিকো শহর থেকে ২০ মাইল উত্তরের তুলতেপেক শহরের সান পাবলিতো আতশবাজি মার্কেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ২৬ জনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করা হয়। ভয়াবহ ওই বিস্ফোরণে আরো অর্ধশতাধিক মানুষ আহত হয়।
এর আগে ২০০৫ স্বাধীনতা দিবসের আগের দিন ওই একই আতশবাজি মার্কেটে ভয়াবহ বিস্ফোরণে বহু মানুষ আহত হয়।
এমএনজে





