নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চে মসজিদে শ্বেতাঙ্গ সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশি জাকারিয়া ভূঁইয়া ও ওমর ফারুকের মরদেহ দেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ মার্চ) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে করে তাদের মরদেহ দেশের উদ্দেশ্যে রওনা দেয় বলে জানিয়েছেন নিউজিল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান অনু।

বাংলাদেশ সময় আজ রাতে তাদের মরদেহ দেশে পৌঁছানোর কথা।

এছাড়া নিহত আরেক বাংলাদেশি ডা. মোজাম্মেল হকের লাশ দুপুরে এমিরেটস এয়ারলাইন্সের বিমানে করে পাঠানো হবে। তবে ফ্লাইটটি দুবাই হয়ে আসায় তার মরদেহ বুধবার (২৭ মার্চ) দেশে পৌঁছাবে বলে জানান শফিকুর রহমান অনু।

এএস