দক্ষিণ কোরিয়ার এক হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে দেশটির জেনসেয়ং কাউন্টির এক হাসপাতালে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন নার্স এবং বাকিরা রোগী। এ ঘটনায় আহত হয়েছেন আরো আট জন। খবর বিবিসির। রাজধানী সিউল থেকে প্রায় তিনশ কিলোমিটার দূরে হায়ওসারাং হাসপাতালের তৃতীয় তলায় আগুন ধরে যায়। এতে ৭০ থেকে ৮০ বছর বয়সের ২০ রোগী মারা যান। এদের অধিকাংশই বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছেন বলে জানা গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এটি ছিল বয়স্কদের হাসপাতাল। তাই আগুন লাগার পর তাদের পক্ষে ছুটোছুটি করে বেরিয়ে আসা সম্ভব হয়নি। অধিকাংশই নিজেদের শয্যায় শায়িত অবস্থাতেই মারা যান। দক্ষিণ কোরিয়ায় গত মাসে ফেরি দুর্ঘটনায় ৩০০ জন প্রাণ হারানোর মাত্র কয়েকদিন পর এ দুর্ঘটনা ঘটলো। সূত্র: বিবিসি [b]ঢাকা, ২৮ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
দ. কোরিয়ায় হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ২১
দক্ষিণ কোরিয়ার এক হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে দেশটির জেনসেয়ং কাউন্টির এক হাসপাতালে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন নার্স এবং বাকিরা রোগী। এ ঘটনায় আহত হয়েছেন আরো আট জন। খবর বিবিসির।
দ. কোরিয়া যাচ্ছেন হুমায়ুন প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণপত্র দেবেন
দুই দিনের দ্বিপক্ষীয় সফরে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সফরকালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং ঢাকা সফরের জন্য একটি আমন্ত্রপত্র পৌঁছে দেবেন।
সনের নেতৃত্বে বিশ্বকাপে নামছে এশিয়ার দল দ. কোরিয়া
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ দক্ষিণ কোরিয়া মাঠে নামছে কিছুক্ষণ পর। গ্রুপ-এ’তে তাদের প্রথম ম্যাচ চেক প্রজাতন্ত্রের বিপক্ষে। মেক্সিকোর গুয়াদালাহারায় এস্তাদিও চিভাস মাঠে এই খেলা হবে।
উ. কোরিয়া ‘অজানা ক্ষেপনাস্ত্র’ ছুঁড়েছে, বলল দ. কোরিয়া
শনিবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর কোরিয়া পূর্বদিকে অন্তত একটি ‘অজানা ক্ষেপনাস্ত্র’ নিক্ষেপ করেছে। সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে, তবে বিস্তারিত কিছু জানায়নি।
বিকেলে মুখোমুখি বাংলাদেশ-দ. কোরিয়া ড্র করতে পারলেই আরেক ইতিহাস গড়বেন আফঈদারা
এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ দিন আজ (রোববার)। ৮টি ভেন্যুতে শেষ দিনে হবে ১৬টি ম্যাচ। এই ম্যাচগুলোর পরই ভাগ্য নির্ধারণ হবে ১১ দলের-৮ গ্রুপ চ্যাম্পিয়নের সাথে সেরা তিন রানার্সআপ দল যোগ দেবে চূড়ান্ত পর্বে। শেষ দিনে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া। ম্যাচ শুরু হবে বিকেল ৩টায়।
















