আগামী বছর ইরানিরা যাতে হজে অংশ নিতে পারেন সে দেশটির সঙ্গে আলোচনা করার উদ্যোগ নিয়েছে সৌদি আরব।আর তার আমন্ত্রণও জানানো হয়েছে ইরানকে।এমনি খবর প্রকাশ করেছে সৌদির বিভিন্ন দৈনিক।
সৌদি আরব ২০১৬ সালে ইরানিদের হজের অনুমতি দেয়নি।যার ফলে গত বছরে ১৮ লাখ লোক হজ করলেও ইরানিরা অংশ নিতে পারেননি।
সৌদি দৈনিক আল-হায়াত সূত্রে জানাযায়, ২০১৭ সালের হজ নিয়ে রিয়াদের হজবিষয়ক মন্ত্রী মোহাম্মেদ বেনতিন ইরানসহ ৮০টির বেশি দেশের সঙ্গে আলোচনা শুরু করেছেন। হজে অংশ নিতে ইচ্ছুক ইরানিদের প্রস্তুতির জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালে হজের সময় মক্কার মিনায় পদদলিত হয়ে ২ হাজার ৩০০-এর বেশি লোকের মৃত্যু হয়। তখন ৪৬৪ জনকে হারানোর কথা জানিয়েছিল ইরান। এ ছাড়া শিয়া নেতা শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড রিয়াদ কার্যকর করার পর তেহরানের সৌদি দূতাবাসে হামলা হয়। এরপর গত জানুয়ারিতে সৌদি আরব ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
নাজিব





