ঐতিহাসিক শহর পবিত্র জেরুজালেমকে যায়নবাদী ইসরাইলের রাজধানী ঘোষণা করা হলে তা মুসলমানদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণার শামিল বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোগান।
মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারায় দলীয় অনুষ্ঠানে দেয়া এক ভাষণে এরদোগান বলেন, ‘মিস্টার ট্রাম্প, জেরুজালেম মুসলিমদের জন্য রেড লাইন।’
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র সব কিছুর পরও আনুষ্ঠানিকভাবে এমন কোন ঘোষণা দিলে তার দেশ ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সাথে সব ধরনের কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে।
পবিত্র জেরুজালেম শহরকে অবৈধ রাষ্ট্র ইসরাইলের রাজধানী ঘোষণা করা হলে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া হবে বলেও ঘোষণা দেন এরদোগান।
ট্রাম্প এমন সিদ্ধান্ত নিলে পাঁচ থেকে দশ দিনের মধ্যে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্যদের শীর্ষ বৈঠকের আহ্বান জানানো হবে বলেও ঘোষণা দেন ওআইসির বর্তমান সভাপতি এরদোগান।
এর আগে শনিবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন দিয়ে এরদোগান বলেন জেরুজালেমের ভাগ্য নির্ধারণ সব মুসলিম দেশের জন্য অতীব গুরুত্বপূর্ণ।
কেবি





