ইউরোপের বালটিক সাগরে ও এর উপকূলে চলতি সপ্তাহে রাশিয়া নজিরবিহীন সামরিক মহড়া চালিয়েছে বলে অভিযোগ করেছে পোল্যান্ড।

পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী তোমাজ সিয়েমোনাক জানিয়েছেন, রাশিয়া তার অধিকাংশ সামরিক মহড়ার চালিয়েছে আন্তর্জাতিক জল ও আকাশসীমায়। এর ভয়াবহ প্রভাব সবচেয়ে বেশি পড়েছে সুইডেনে। কারণ আগাম কোনো ঘোষণা ছাড়াই রাশিয়া এ মহড়া শুরু করেছে।

বাল্টিক সাগরের পূর্বে উপকূলে অবস্থিত বাল্টিক রাষ্ট্র নামে পরিচিত তিন দেশ এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুনিয়া যে অঞ্চলে সামরিক মহড়া চালায়, রাশিয়ার জঙ্গিবিমানগুলো সেখান দিয়ে মহড়া দিয়েছে। এ ছাড়া একই অঞ্চলে যুক্তরাজ্যও সামরিক মহড়া চালিয়ে থাকে।

তোমাজ সিয়েমোনাক আরও বলেন, রাশিয়ার এই সামরিক মহড়া আক্রমণের প্রস্তুতি বলে মনে হয় না। তবে যে বিষয়টিতে রাশিয়া নজর দিচ্ছে, তা হলো- ন্যাটোর সামরিক সক্ষমতা পরখ করে দেখছে তারা। কারণ ন্যাটোর সঙ্গে রাশিয়ার বিশ্বস্ততা ও বন্ধুত্বের সম্পর্ক সেভাবে নেই।

উল্লেখ্য্, এস্তোনিয়া, লিথুনিয়া ও লাটভিয়া প্রথম বিশ্বযুদ্ধের পর সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা লাভ করে। ২০০৪ সালে দেশ তিনটি একই সঙ্গে ইইউতে যোগ দেয়।

কেএইচ