টাইটানিক জাহাজ থেকে উদ্ধারকৃত শেষ চিঠি শনিবার বৃটেনে নিলামে বিক্রি করা হয়েছে। ১৯২১ সালে ডুবে যাওয়া এই জাহাজের চিঠিটি দুই লাখ ডলারে একজন কিনে নেন।
টাইটানিকের দ্বিতীয় শ্রেণীর যাত্রী ইশতার হার্ট চিঠিটি লিখেছেন বলে জানা যায়। আর জাহাজ ডোবার কয়েক ঘণ্টা আগে তিনি চিঠিটি লিখছিলেন।
নিলামের আয়োজকরা জানান, চিঠিটি নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি দুই লাখ ডলারে কিনে নেন, যা পূর্বের রেকর্ড ভেঙে দেয়। এর আগে টাইটানিক সংশ্লিষ্ট একটি চিঠি ৯৪ হাজার ডলারে বিক্রি হয়েছিল।
চিঠির লেখক কানাডার নাগরিক হার্ট তার স্বামী ও কন্যাসহ টাইটানিকের যাত্রী ছিলেন। জাহাজটি ডুবে যাওয়ার সময় হার্ট ও তার মেয়ে লাইফবোর্ডে উঠলে একটি উদ্ধারকারী জাহাজ তাদের উদ্ধার করে। তবে তার স্বামী পানির স্রোতে হারিয়ে যান।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
টাইটানিকের শেষ চিঠি ২ লাখ ডলারে বিক্রি
টাইটানিক জাহাজ থেকে উদ্ধারকৃত শেষ চিঠি শনিবার বৃটেনে নিলামে বিক্রি করা হয়েছে। ১৯২১ সালে ডুবে যাওয়া এই জাহাজের চিঠিটি দুই লাখ ডলারে একজন কিনে নেন। টাইটানিকের দ্বিতীয় শ্রেণীর যাত্রী ইশতার হার্ট চিঠিটি লিখেছেন বলে জানা যা
‘২০ লাখ টাকায় একেকটা ডিলারশিপ বিক্রি করেছে বিএনপির এমপিরা’
যোগ্যতা ও নিয়মনীতি উপেক্ষা করে ১৫ থেকে ২০ লাখ টাকার বিনিময়ে সার ডিলারশিপ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। তাঁর দাবি, দলীয় নেতাকর্মী ও স্বজনদের ডিলারশিপ দেওয়ার কারণে কৃষকেরা সারসংকটে পড়ছেন। একই সঙ্গে কৃষিপণ্যের বাজারে সিন্ডিকেটের প্রভাবের অভিযোগ তুলে ক্ষমতাসীনদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ!
কখনো আকাশছোঁয়া বৃদ্ধি, আবার কখনো আচমকা পতন। বিশ্ববাজারে দাম বাড়া-কমার প্রভাব পড়েছে দেশের স্বর্ণের বাজারেও। মূল্যের এই ধারাবাহিক ওঠানামা যেন এক অন্তহীন রোমাঞ্চ। আর এ কারণেই ক্রেতা-বিক্রেতাদের আগ্রহের কেন্দ্রে থাকে স্বর্ণের নতুন দাম।
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না : চিফ হুইপ
সৌরবিদ্যুতের ব্যবহার বাড়িয়ে দেশে বিদ্যুতের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনার কথা জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মণি। তিনি বলেছেন, সৌরবিদ্যুৎ ব্যবহারের পর বাড়তি বিদ্যুৎ সরকার কিনে নেবে। আগামী বছরের অক্টোবরের মধ্যে দেশে উৎপাদিত বিদ্যুৎ বিক্রির জায়গা খুঁজে পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকা-কক্সবাজার রুট: মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু আজ
আগামী ২৬ অক্টোবর থেকে ঢাকা থেকে কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস চলাচল করবে। নতুন এই রুটের ২৬ অক্টোবরের টিকিট বিক্রি শুরু হচ্ছে শুক্রবার (১৬ অক্টোবর)।
সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা
এলপি গ্যাস ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে টানা দুইদিন সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা।
















