লিবিয়ার অপসারিত প্রধানমন্ত্রী আলী জেইদান ভ্রমণ নিষেধাজ্ঞা অমান্য করে দেশ ত্যাগ করেছেন। এর আগে লিবিয়ার পার্লামেন্ট মঙ্গলবার অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীকে অপসারণ করেছে।
বিদ্রোহী-নিয়ন্ত্রিত একটি বন্দর থেকে তেলভর্তি ট্যাংকার দেশটির নৌবাহিনীর অবরোধ ভেদ করে পালিয়ে যাওয়ার পর তাকে সরিয়ে দেয়া হয়। একই সঙ্গে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে প্রতিরক্ষামন্ত্রী আব্দুল্লাহ আল থান্নির নাম ঘোষণা করা হয়।
উত্তর কোরিয়ার পতাকাবাহী তেলভর্তি জাহাজটি সাগরে পালিয়ে গেছে দাবী করে এমপিরা জেইদানের বিরুদ্ধে অনাস্থা ভোটের ডাক দেন।
এর আগে লিবিয়ার কর্মকর্তারা জানিয়েছিলেন, ট্যাঙ্কারটি সিদরা বন্দর ত্যাগের চেষ্টা করার সময় তারা সেটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন। তবে বিদ্রোহীরা তাদের এ দাবী নাকচ করে দিয়েছিলেন।
বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা আগস্ট থেকে পূর্বাঞ্চলের তিনটি প্রধান বন্দর দখলে রেখেছে। তারা পূর্বের সাইরেনাইকা অঞ্চলের স্বায়ত্তশাসনসহ দেশের তেল রাজস্বের ব্যাপক হিস্যা দাবী করছে।
মর্নিং গ্লোরি নামের তেলের ট্যাংকারটি সিদরা তেল টার্মিনাল থেকে কমপক্ষে ২ লাখ ৩৪ হাজার ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে গেছে বলে খবর প্রকাশিত হয়েছে।
গত জুলাই মাসে ত্রিপোলির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ শুরুর পর বিদ্রোহী নিয়ন্ত্রিত বন্দর থেকে তেল ভর্তি করে কোন জাহাজ চলে যাওয়ার ঘটনা এটাই প্রথম।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, ১৯৪-সদস্যবিশিষ্ট ন্যাশনাল কংগ্রেসের ১শ’ ২৪ সদস্য অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য দেশটির পার্লামেন্ট দুই সপ্তাহের সময় নিয়েছে।
সূত্র: এএফপি, বিবিসি
[b]ঢাকা, ১২ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
আন্তর্জাতিক
নিষেধাজ্ঞা অমান্য করে লিবিয়ার অপসারিত প্রধানমন্ত্রীর দেশত্যাগ
লিবিয়ার অপসারিত প্রধানমন্ত্রী আলী জেইদান ভ্রমণ নিষেধাজ্ঞা অমান্য করে দেশ ত্যাগ করেছেন। এর আগে লিবিয়ার পার্লামেন্ট মঙ্গলবার অনাস্থা ভোটে





