"তুরস্ক সরকার বিদেশি সন্ত্রাসীদেরকে সিরিয়ার কুবানি শহরে প্রবেশের সুযোগ করে দিচ্ছে" সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, "তুরস্ক সরকার সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে উগ্র গোষ্ঠী আইএসআইএল ও আন্ নুসরারসন্ত্রাসীদেরকে সিরিয়ায় পাঠিয়ে দেশটির সরকার ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।"
উল্লেখ্য,ইরাক ও সিরিয়ার সঙ্গে তুরস্কের ৭৮০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে এবং সীমান্তের ওপর তুরস্ক সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ থাকায় আইএস'র বিরুদ্ধে যুদ্ধে আঙ্কারা বেশ সুবিধাজনক অবস্থায় আছে।
আর এ সুযোগকে কাজে লাগিয়ে তুরস্ক সরকার আইএস'র বিরুদ্ধে যুদ্ধের কথা বলছে যার প্রধান উদ্দেশ্য হচ্ছে সিরিয়ার সরকারকে উৎখাত করা। এ কারণে সিরিয়ার সঙ্গে তুরস্কের উত্তেজনা অব্যাহত রয়েছে।রেডিও তেহরান
ইআর





