১৯৭১ সালের ২৪ মার্চের আগে যে সব বাংলাদেশি ভারতে গিয়েছেন তাদের সকলকে ভারতীয় নাগরিক হিসেবে গণ্য করতে হবে। তাদের নাম ভোটার তালিকাতেও তুলতে হবে। মেঘালয় হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ে এ কথা জানিয়েছেন। প্রসম্প্রতি ভারতের নির্বাচনী চারে ১৯৪৭ সালের পরে আসা অনুপ্রবেশকারীদের বাক্স-প্যাটরা নিয়ে বাংলাদেশে ফেরত পাঠনো হবে বলে নরেন্দ্র মোদী স্বয়ং জানিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে মেঘালয় হাইকোর্ট থেকে এ রায়টি দেয়া হয়। বাংলাদেশ থেকে আসা ৪০ জন শরণার্থী হাইকোর্টের কাছে এক পিটিশনে অভিযোগ করেছিলেন যে, তাদের নাম ভোটার তালিকায় তোলা হচ্ছে না। প্রশাসনের মতে, এদের নাগরিকত্ব নিয়ে সন্দেহ রয়েছে। মেঘালয়ের বি-ভোজ জেলার বাসিন্দা এই বাংলাদেশীদের সকলের নাগরিকত্বের সার্টিফিকেট রয়েছে। জেলা প্রশাসন অবশ্য সেই সব সার্টিফিকেট বাজেয়াপ্ত করেছেন। বাংলাদেশি শরণার্থীদের পিটিশনের জবাবে বিচারপতি এস আর সেন গত ১৫ই মে তার রায়ে রি-ভোজ জেলার ডেপুটি কমিশনার পুঁজা পান্ডেকে আবেদনকারীদের নাগরিকত্বের সার্টিফিকেট ফেরত দেবার পাশাপাশি এদের সকলের নাম ভোটার তালিকায় তোলার নির্দেশ দিয়েছেন। বিচারপতি সেন বলেছেন, কাকে ভারতে থাকতে দেয়া হবে এবং কাকে ফেরত পাঠানো হবে এ ব্যাপারে ২ দেশের মধ্যে একটা বোঝাপড়া রয়েছে। আর আবেদনকারীদের পূর্বপুরুষ একাত্তরের আগেই ভারতে এসেছিলেন। তাই তাদের ফেরত পাঠানোর কোনো প্রশ্নই ওঠে না। তাছাড়া তারা স্থায়ীভাবে পুনর্বাসনও পেয়েছেন। রাজ্যের মতে, এরা সকলেই বাংলাদেশি নাগরিক। এদের অস্থায়ীভাবে পুনর্বাসন দেয়া হয়েছিল। কিন্তু বিচারক সেই দাবি খারিজ করে দিয়ে বলেছেন, এদের কোনোভাবেই রাজ্য ও কেন্দ্রিয় সরকার বিরক্ত করতে পারবে না। বরং এদের ভালভাবে পুনর্বাসন দেওয়া ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন বিচারক। [b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ [/b]
'৭১- এর আগে যাওয়া সব বাংলাদেশীই ভারতীয় নাগরিক
১৯৭১ সালের ২৪ মার্চের আগে যে সব বাংলাদেশি ভারতে গিয়েছেন তাদের সকলকে ভারতীয় নাগরিক হিসেবে গণ্য করতে হবে। তাদের নাম ভোটার তালিকাতেও তুলতে হবে। মেঘালয় হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ে এ কথা জানিয়েছেন
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার মেদিনীপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে এসব মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
অরুণাচল সীমান্তে নতুন করে উত্তেজনা, মুখোমুখি চীন-ভারতীয় সেনারা
ভারতের অরুণাচল প্রদেশ সীমান্তের একাধিক স্থানে চীনা সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের মুখোমুখি অবস্থান ও উত্তেজনা অব্যাহত রয়েছে। গত জুলাই থেকে এ পরিস্থিতি চলছে বলে জানিয়েছেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মহাপরিচালক শত্রুজিৎ সিং কাপুর। সীমান্তে চলমান উত্তেজনা নিয়ে এটিই ভারতের পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক স্বীকারোক্তি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা ও রবীন্দ্রনাথকে নিয়ে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার
নোয়াখালীর বাঁধের হাট আব্দুল মালেক উকিল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হাসিবুল ইসলাম মারুফকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নোয়াখালী জেলা শাখা। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ওমান উপকূলে ট্যাংকারে ড্রোন হামলা, দুই ভারতীয় নাবিক নিখোঁজ
ওমান উপসাগরের উপকূলবর্তী এলাকায় একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনায় দুই ভারতীয় নাবিক নিখোঁজ হয়েছেন। নিকারাগুয়ার পতাকাবাহী ‘এমটি পেট্রো ডলফিন’ নামের ওই ট্যাংকারটিতে মোট ১১ জন ভারতীয় ক্রু সদস্য ছিলেন। ভারতের জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।
শূন্যরেখায় অবস্থান ফুলবাড়ী সামীন্তে ভারতীয় নারী-শিশুকে পুশইন বিএসএফের
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে এক নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় তাঁরা সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকায় অবস্থান করছে বলে জানা গেছে।
















