আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৪ ন্যাটো সেনাসহ ১৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে নারী ও শিশুসহ কমপক্ষে ১৪ জন। মঙ্গলবার আফগানিস্তানের পূর্বাঞ্চলে এ হামলার ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
নিহতদের মধ্যে দুই জন পুলিশ এবং ১০ জন বেসামরিক নাগরিক রয়েছেন। স্থানীয় পুলিশ এবং নিরাপত্তা কর্মীরা এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ সংস্থা রয়টার্সকে এক ম্যাসেজের মাধ্যমে এ হামলার দায় স্বীকার করেছে তালেবান। সূত্র: রয়টার্স
ঢাকা, ০৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ