গাজা এখন যেন শুধু লাশের নগরী। যেদিকে চোখ যায় শিশু, যুবক আর বৃদ্ধের গলিত অর্ধগলিত লাশ আর লাশ। রাস্তায় মরে পড়ে আছে এসব লাশ। তাদের lদাফন করার মত যেন কেউ নেই।
থাকবে কি করে এসব লাশের পাশে কাউকে ভিড়তে দিচ্ছে না বর্বর ইসরাইলী বাহিনীর সদস্যরা। ফলে অভাগা এইসব মানুষগুলোর কোনো সৎকার করা যাচ্ছে না।

এমনকি লাশবাহী এম্বুলেন্সও রক্ষা পায়নি ইসরাইলী বোম থেকে।
.jpg)
"রাস্তাগুলোতে পড়ে আছে লাশ আর আহত লোকজন। তাদেরকে কেউ সাহয্য করতে পারছে না।" কথাগুলো বলছিলেন গাজার পাশে অবস্থিত সিজাইআ এলাকার অধিবাসী আহমেদ রাবিআ।
হামলার ১৩ তম দিনে সিজাইআ এলাকায় কঠোর হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী ।

ফিলিস্তিনের জরুরি সেবা প্রদান বিভাগের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, গোলার আঘাতে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৮০ জন। এদের অধিকাংশই নারী ও শিশু।
তিনি আরো বলেন, গোলা নিক্ষেপ এখনো অব্যাহত রয়েছে। ফলে লোকজন নিরাপদ আশ্রয়ের জন্য বের হতে পারছে না।
স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন, ইসরাইলি হামলার কারণে অ্যাম্বুলেন্স এবং স্বাস্থ্যসেবা প্রদানকারী কর্মীরা আহত নাগরিকদের কাছে আসতে পারছে না। সূত্র: আলমানার ও বিবিসি।
ঢাকা, ২০ জুলাই, টাইমনিউজবিডি.কম, টিআই





