মার্কিন সাংবাদিক পিটার থিও কার্টিস মুক্তি পাওয়ার দু’দিন পর মঙ্গলবার সিরিয়া থেকে দেশে ফিরেছেন। অপহরণের দু’বছর পর কাতারের মধ্যস্থতায় রোববার তিনি মুক্তি পান। মার্কিন সংবাদ মাধ্যমের খবরে এ কথা বলা হয়।

তেল আবিব থেকে নিউজার্সির নিউআর্ক হয়ে বোস্টন লোগান আর্ন্তজাতিক বিমানবন্দরে পিটার থিও কার্টিস (৪৫) মা ন্যান্সি কার্টিসের সঙ্গে মিলিত হন।

বোস্টনে পৌঁছার পর এক বিবৃতিতে কার্টিস সকলকে ধন্যবাদ জানান। বিশেষ করে মার্কিন কর্মকর্তা ও কাতার সরকারের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তার পরিবারের মতে, ২০১২ সালের অক্টোবরে সিরিয়ায় পৌঁছার পর পরই আল কায়দার সঙ্গে সম্পর্কিত জঙ্গি গ্রুপ আল নুসরার সদস্যরা তাকে অপহরণ করে। সূত্র: এএফপি, সিএনএন

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই