উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ফ্রান্সভিত্তিক বৃহত্তম তেল কোম্পানি টোটালের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টোফ দে মার্গেরি নিহত হয়েছেন।রাশিয়ার মস্কোর একটি বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

বিমানবন্দরের মুখপাত্র এলেনা ক্রিলোভা জানিয়েছেন, সোমবার রাতে মস্কোর ভনুকোভো বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, রাতে উড্ডয়নের সময় ক্রিস্টোফের উড়োজাহাজটির সঙ্গে বরফ-পরিচ্ছন্নকারী একটি মেশিনের সংঘর্ষ হলে দু’টিতেই আগুন ধরে যায়।

এ সময় উড়োজাহাজের তিন ক্রুও নিহত হন।

তাৎক্ষণিকভাবে টোটাল কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূএ: রয়টারর্স

 

ইআর