তুরস্কের ১৩৬ কূটনীতিক জার্মানিতে আশ্রয় চেয়েছে। দেশটি জানিয়েছে, তুরস্ক থেকে জার্মানিতে আশ্রয়ের জন্য এখন পর্যন্ত আবেদন এসেছে ১৩৬টি। যার বেশির ভাগই কূটনৈতিক পাসপোর্টধারী। 

গত  আগস্ট থেকে ২০১৭ সালের জানুয়ারি পর্যন্ত এসব আবেদন এসেছে। এদিকে, জার্মান সরকারকে কোনো সেনা সদস্যের আবেদন গ্রহণ না করার আহ্বান জানিয়েছে তুরস্ক। 

অপরদিকে, গ্রিসে আশ্রয়ের জন্যও আবেদন জানিয়েছেন দুই তুর্কি সেনা। 

গত বছরের জুলাইয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে সেনা অভ্যুত্থানের ব্যর্থ প্রচেষ্টার পর থেকেই দেশটি থেকে জার্মানিতে আশ্রয়ের জন্য আবেদন জানানো হয়। 

নাজিব