তেল আবিবের জেলা আদালত জেরুজালেমে একটি বড় ধরনের প্রপার্টি ডেভেলপমেন্ট সংক্রান্ত দুর্নীতির সঙ্গে জড়িত থাকার জন্য সোমবার দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টকে দোষী সাব্যস্ত করেছে।
ইসরাইলের মিডিয়া রিপোর্টে বলা হয়, এই প্রথমবারের মতো সাবেক কোন ইসরাইলী প্রধানমন্ত্রীকে ঘুষ গ্রহণের দায়ে দোষী সাব্যস্ত করা হল। এই ঘটনাকে দেশটির ইতিহাসে অন্যতম একটি জঘন্য দুর্নীতি কেলেঙ্কারী হিসেবে উল্লেখ করা হয়েছে।
সরকারি চ্যানেল ১ টেলিভিশন জানায়, দুটি পৃথক মামলায় ঘুষ গ্রহণের দায়ে ওলমার্টকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এদের মধ্যে একটিতে তিনি মেয়র থাকাকালে জেরুজালেমের হলিল্যান্ড আবাসিক কমপ্লেক্স নির্মাণের সঙ্গে জড়িত থাকার সময় দুর্নীতির আশ্রয় নেন।
২০১০ সালে ওলমার্টকে তথাকথিত হলিল্যান্ড দুর্নীতি কেলেঙ্কারীর ক্ষেত্রে প্রধান সন্দেহভাজন ব্যক্তি বলে উল্লেখ করা হয়। তিনি মোট ১৫ লাখ শেকেলস (৪ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, ৩ লাখ ১২ হাজার ইউরো) ঘুষ গ্রহণ করেছেন বলে সন্দেহ করা হয়। যদিও পরে তিনি এর প্রায় অর্ধেক ঘুষ গ্রহণ করেছেন বলে মামলায় উল্লেখ করেন।
ওলমার্ট ১৯৯৩ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত জেরুজালেমের মেয়র ছিলেন। এরপর তিনি বাণিজ্য ও শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী হন।
তিনি সরকারে মধ্য-ডান কাদিমা পার্টির নেতৃত্ব দেন। কিন্তু পুলিশ বেশ কয়েকটি দুর্নীতি মামলায় তার নাম অন্তর্ভূক্ত করলে ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ান।
২০১৩ সালের জুলাই মাসে জেরুজালেমের একটি আদালত ওলমার্টকে একটি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করলেও অপর দুটি অভিযোগ থেকে অব্যাহতি দেয়।
ঘুষ গ্রহণের দায়ে তাকে ১৯ হাজার মার্কিন ডলার জরিমানা ও স্থগিত কারাদণ্ড দেয়া হয়। সূত্র: বিএসএস
[b]ঢাকা, ৩১ মার্চ (টাইমনিউজবিডি) //এমএ
[/b]
আন্তর্জাতিক
দুর্নীতির দায়ে সাবেক ইসরাইলি প্রধানমন্ত্রী অভিযুক্ত
তেল আবিবের জেলা আদালত জেরুজালেমে একটি বড় ধরনের প্রপার্টি ডেভেলপমেন্ট সংক্রান্ত দুর্নীতির সঙ্গে জড়িত থাকার জন্য সোমবার দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টকে দোষী সাব্যস্ত করেছে।





