চীন সরকার আটটি অ্যাটাক সাবমেরিন দেবে। ২০১৮ সাল নাগাদ ডিজেলচালিত এসব সাবমেরিন পাকিস্তানের হাতে আসবে বলে জানানো হয়েছে।

পাকিস্তান নৌবাহিনীর এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এই সাবমেরিনগুলো কিনতে খরচ হবে চার থেকে পাঁচ বিলিয়ন ডলার। এজন্য চীন সহজ শর্তে ঋণ দেবে বলেও জানা গেছে।
বিশ্লেষকেরা বলছেন, এগুলো হবে চীনা পিপলস লিবারেশন আর্মি নেভির টাইপ ০৩৯ এবং টাইপ ০৪১ ইউয়ান-ক্লাস প্রচলিত অ্যাটাক সাবমেরিন। ২০২৩ সাল নাগাদ পাকিস্তান প্রথম চারটি সাবমেরিন হাতে পাবে বলে ধারণা করা হচ্ছে।

 

এসএ