যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি আগামী ৯ এপ্রিল ঢাকায় আসবেন।
বুধবার (৩১ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন কেরির ঢাকা সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। খবর ইউএনবি’র।
পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, আগামী ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য ‘জলবায়ু শীর্ষ সম্মেলনে’ অংশ নিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাবেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ৪০ জন বিশ্ব নেতাকে এ সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন।
ভার্চুয়াল এই সম্মেলন সরাসরি সম্প্রচার করা হবে।
এমবি





