দিল্লি জামে মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এক যুবক।
রোববার মাগরিবের নামাজের সময় এ ঘটনা ঘটে। ওই যুবকের নাম কামাল উদ্দিন (৩২)। তার বাড়ি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতিদিনের মতো রোববারও মাগরিবের নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এ সময় তাকে লক্ষ্য করে কেরোসিন ভর্তি প্লাস্টিকের বোতল ছোঁড়ে কামাল উদ্দিন। কিন্তু সেটি লক্ষ্যভ্রষ্ট হয়।
এর মধ্যেই আক্রমণকারীকে ধরে ফেলেন বুখারির ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা। পরে তাকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেয়া হয়।
আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন দিল্লি পুলিশের অতিরিক্ত কমিশনার (সেন্ট্রাল) অলোক কুমার।
ইআর





