ইসরাইল সপ্তাহব্যাপী সামরিক মহড়া শুরু করেছে। অধিকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আশেপাশের এলাকায় এ মহড়া শুরু করা হয়েছে বলে ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভি জানিয়েছে।
গতকাল থেকে এ শুরু হওয়া এ মহড়া কয়েক দিনব্যাপী চলবে উল্লেখ করে তেল আবিব বলেছে, গাজা ফ্রন্টে মোতায়েন ইসরাইলি সেনাদের সম্ভব্য রকেট হামলার বিরুদ্ধে প্রস্তুত রাখাই এর উদ্দেশ্য। এ জাতীয় রকেট হামলাকে আগ্রাসন হিসেবে দাবি করে থাকে ইসরাইল। পশ্চিমাঞ্চলীয় নেগেভ মরুভূমির সেদরদে ইসরাইলি অবৈধ বসতির কাছাকাছি এলাকায় প্রধানত এ মহড়া চলবে।
অধিকৃত পশ্চিমতীরের সামরিক বিশেষজ্ঞ মোহাম্মদ মাসার জানান, ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী আগেই এ সব প্রশিক্ষণের পরিকল্পনা করেছে। এগুলো তেমন নতুন কিছু নয়। তবে এবারে এ মহড়া গাজা উপত্যকার কাছাকাছি এলাকায় চালানো হচ্ছে।
তিনি আরো বলেন, ইসরাইলিরা যে সব দাবি করেছে তার ভিত্তিতে বলা যায় এ সব মহড়ার মধ্য দিয়ে গাজা থেকে চালানো রকেট হামলার বিরুদ্ধে তেল আবিবের প্রস্তুতি পরীক্ষা করা হবে।
মহড়ায় ট্যাংক, রকেট এবং গোলান্দাজ ইউনিটসহ নানা সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মাঝেমাঝে মহড়া চালায় ইসরাইল।
ইআর





