লেবাননের দক্ষিণাঞ্চলে গুপ্তচরবৃত্তির যন্ত্রের মধ্যে বোমা পেতে রেখে একজন হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরাইল। ভূমধ্যসাগর উপকূলবর্তী শহর আদলুনে শুক্রবার এ হত্যাকাণ্ড ঘটে।
ইসরাইল বিরোধী ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সদস্য হাসান আলী হায়দার একটি স্থানে পেতে রাখা একটি রহস্যজনক যন্ত্র দেখতে পেয়ে তা পরীক্ষা করতে এগিয়ে যান। এ সময় আকাশ দিয়ে একটি ইসরাইলি জঙ্গি বিমান উড়ে যায় এবং ওই বিমান থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে যন্ত্রটির বিস্ফোরণ ঘটানো হয়।
হিজবুল্লাহর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করার জন্য যন্ত্রটি পেতে রাখা হয়েছিল। লেবাননের সেনাবাহিনী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছে, বিমানে বসে দূর নিয়ন্ত্রণের সাহায্যে যন্ত্রটির বিস্ফোরণ ঘটানো হয়েছে।
এর আগেও দক্ষিণ লেবাননে এ ধরনের গুপ্তচরবৃত্তির যন্ত্র বসিয়ে রেখে আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়েছে তেল আবিব। লেবাননের পাশাপাশি এ ঘটনার নিন্দা জানিয়েছে ইসরাইলের সব অপকর্মের প্রধান পৃষ্ঠপোষক মার্কিন সরকার। ইহুদিবাদী ইসরাইল এ ধরনের যন্ত্র পাতানোর খবর স্বীকার বা অস্বীকার করেনি।
২০০৬ সালে হিজবুল্লাহর বিরুদ্ধে এক অসম যুদ্ধ শুরু করেছিল ইসরাইল। ওই যুদ্ধে লেবাননের ১,২০০ জন লেবাননি ও ১৬০ জন ইসরাইলি নিহত হয়েছিল। হিজবুল্লাহকে ‘নির্মূল’ করার লক্ষ্যে ইসরাইল ওই যুদ্ধ শুরু করলেও সে লক্ষ্য বাস্তবায়ন আজও তেল আবিবের জন্য দুঃস্বপ্ন হয়ে রয়েছে।
ঢাকা, ৭ সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম, টিআই





