ফিলিপাইনের দক্ষিণে প্রবেশদ্বার হিসেবে খ্যাত জ্যামবোয়াঙ্গা শহরের একটি মসজিদে গ্রেনেড হামলায় এখন পর্যন্ত দু্ইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও চার জন।
জ্যামবোয়াঙ্গা শহরের পুলিশ প্রধান সিলামি চেং ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেনেড হামলায় দুই জন নিহত হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের নাম হাবিল রেক্স(৪৬) এবং বাটো শাত্তাল(৪৭)। দুইজনই ঐই মসজিদের মুসল্লি বলে জানা গেছে।
তিনি আরও বলেন, সন্দেহভাজন হামলাকারী প্রথমে রাস্তার লাইট বন্ধ করে দেয়। তারপর ঠিক মধ্যরাতে মসজিদে ঘুমন্ত ১০ ব্যাক্তির ওপর হামলা চালায়। তবে হামলার মুটিভ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায় নি।
উল্লেখ্য, এই হামলার দুই দিন আগে একটি খ্রীস্টান গির্জায় বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে প্রায় শতাধিক।
জেড





