ইউরোপিয়ান ইউনিয়নের প্রতি শরনার্থীদের ব্যাপারে জাতিসংঘের ঘোষণা দেয়ার পর ১ লক্ষ ৬০ হাজার শরণার্থীদের বসবাসের উত্তম স্থান করে দেয়ার জন্য ইইউ সদস্যদের প্রতি আহবান করেছেন প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ জাংকার।

ইউরোপের বিভিন্ন দেশে তাদের স্থানান্তর করার জন্যই এ আহবান জানানো হয় বলে জানা যায়।

এটা এ জন্য যে যদি তাদেরকে উত্তম স্থান প্রদান করা না হয়, তাহলে বিশৃংখলা ও সন্ত্রাসী কার্যকলাপ বেড়ে যেতে পারে ইইউ প্রেসিডেন্টের ধারণা।

আজ বুধবার সাংবাদিকদের জেন ক্লাইড জাংকার বলেন, এখনই সময় এসেছে ইইউ শরণার্থীদের ব্যাপারে বড় ধরনের পদক্ষেপ নেয়া। এমন পদক্ষেপ সবার জন্য বাধ্যতামূলক।

তিনি আরো বলেন, এ পদক্ষেপ অবশ্যই মানবতা ও মর্যাদার। যদিও ইউরোপীয়ানর এক সময় শরণার্থী হিসেবে জীবন যাপন করেছিলো। সেই সময় তারা অনেক অসহায় ও দুঃখ-দুর্দশার মাধ্যমে সময় অতিবাহিত করতে হয়েছে। তাদের কথা চিন্তা করে আমাদেরকে এ অসহায় শরনার্থীদের আশ্রয় দেয়া উচিত বলে আমি মনে করি।

এখনই সময় এসেছে অসহায় এই শরনার্থীদের ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। কারন এ ছাড়া আমাদের আর কোন উপায় নেই।

জাংকারের প্রস্তাব অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের ২২ সদস্যরা ১ লক্ষ ৬০ হাজার শরনার্থীদের মধ্য ৪০ হাজার শরনার্থীদের বাসস্থান করে দিয়েছে। আর বাকী ১ লক্ষ ২০ হাজার শরনার্থীদের গ্রহণ করতে হবে।

এ ক্ষেত্রে জাংকার বলেন, ইউরোপের কোন দেশ তাদের চাহিদা অনুযায়ী শরনার্থীদের ভাগ করে নিতে হবে। তবে তাদের সেই সংখ্যাটা কোন নির্দিষ্ট হতে পারবেনা। ইইউ কর্তৃক যে অংশ শরনার্থী নির্ধারন করা হবে তাকে সে অংশই নিতে বাধ্য থাকবে।

শরনার্থীদের গ্রহণের ক্ষেত্রে কোন ধর্মীয় বৈষম্য থাকতে পারবে না। শরণার্থীরা যে কোন ধর্মের হতে পারে। সে জন্য তাকে কোন ধরণের অবহেলা করা যাবে না। তাহলে সেটা হবে আমাদের জন্য সবচেয়ে বড় লজ্জাজনক ঘটনা।

ধর্মীয় ব্যাপারে জাংকার বলেন, ধর্মের দিক থেকে নয়, বিশ্বাসের দিক থেকে নয়, এমনকি দার্শনিক দিক থেকেও নয়। আমাদের দেখতে হবে তারা মূলত মানুষ। মানবতাই তাদের একমাত্র পরিচয়। এ বিষয়ে আমাদের খুব ভালো ভাবে লক্ষ্য রাখতে হবে।

তবে আমরা সবাই যদি এক যোগে এগিয়ে আসি তাহলেই আমরা এ শরনার্থী সংকট সমাধান করতে সক্ষম হবো বলে জানান জাংকার।

সূত্র: আলজাজিরা

এসএইচ