আইএস এর হয়ে যুদ্ধে অংশ গ্রহন করা দুই ব্রিটিশ নাহরিক নিহত হয়েছেন। তাদের একজনের নাম আব্দুল্লাহ আল হাবাশি (২১) এবং অপর জনের নাম আবু দারদা(২০)।

আইএস সোর্স এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এ তথ্য জানা যায় সাম্প্রতিক সময়ে চালানো আমেরিকার বিমান হামলায় তারা দুইজন নিহত হয়েছেন।

এ পর্যন্ত আইএস এর হয়ে যুদ্ধরত সাতাশ জন ব্রিটিশ নাগরিক মারা গেছেন।

বিবিসি জানিয়েছে যে দুইজন মারা গেছে তাদের পরিবারের সাথে এখনো যোগাযোগ করা যায়নি।

আল হাবাশি উত্তর লন্ডনের ব্রিটিশ-ইরিট্রিয়ান পরিবারে সন্তান।ষোল বছর বয়সে তিনি মুসলমান হন। নয় মাস আগে হাবাশি সিরিয়া যান এবং সিরিয়া ও ইরাকে আইএস'র হয়ে যুদ্ধ করেন।

হাবাশির মা তাকে ব্রিটেনে ফিরিয়ে আনার চেষ্টা করলে তিনি বলেছিলেন তিনি এখানে থেকে যুদ্ধ করতে পেরে খুব খুশি।

এছাড়া আবু দারদা পশ্চিম লন্ডনের ব্রিটিশ-সোমালি পরিবারের সন্তান। তিনি তুরস্ক হয়ে ২০১৩ সালে সিরিয়ায় পারি জমান।

ইআর