গিনিতে যাত্রী বোঝাই একটি কাঠের নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। নিখোঁজ রয়েছে আরো ২০ জন। নিখোঁজ যাত্রীরাও মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
সংবাদ মাধ্যমের খবরে রোববার এ কথা বলা হয়। দেশটির দক্ষিণাঞ্চলে বেন্টি বন্দরে শুক্রবার ৬১ যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর তিন দিন ও দু’রাত পার হওয়ার পরও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে জীবিত কাউকে উদ্ধারের আশা খুবই ক্ষীণ বলে মনে করা হচ্ছে।
এসএমএ





