পাকিস্তানের দক্ষিণাঞ্চলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত ও অপর নয়জন আহত হয়েছে। যাত্রীবাহী একটি ভ্যান উল্টে তাতে আগুন ধরে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। সোমবার কর্মকর্তারা একথা জানান।
করাচির প্রায় ১০০কিলোমিটার উত্তরপূর্বে পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় নুরি আবাদ শহরে রাতে এ দুর্ঘটনা ঘটে।
সিনিয়র পুলিশ কর্মকর্তা নাঈম শেখ এএফপিকে বলেন, ‘দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়। এদের মধ্যে সাতজনের লাশ এতো বেশী পুড়ে গেছে যে, তাদের চেনা যাচ্ছে না।’ এ ঘটনায় তিন মহিলা, দুই শিশু ও চারজন পুরুষ আহত হয়েছে।
উল্লেখ্য, দূর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে পাকিস্তানে প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। গত মাসেই পাকিস্তানের দক্ষিণাঞ্চলে একটি তেল ট্যাংকারের সাথে বাসের ধাক্কায় মহিলা ও শিশুসহ ৬২ জন প্রাণ হারায়।
এমএ





