আগের মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসে ইরাকে তেল রফতানি রেকর্ড পরিমান বেড়েছে। দেশটির বাণিজ্য ও তেল মন্ত্রণালয় জানিয়েছে, ফেব্রুয়ারি মাসে তাদের দৈনিক গড়ে ২৮ লাখ ব্যারেল তেল রফতানি হয়েছে। এর আগের মাসে দৈনিক তেল রফতানির গড় পরিমাণ ছিল ২২ লাখ ২২ হাজার ব্যারেল। এতে করে দেশটির তেল রফতানি বেড়েছে প্রতিদিন গড়ে ৬ লাখ ব্যারেল।
বসরার তেল শোষনাগারের এক মুখপাত্র আল শাহরিস্তানির বরাত দিয়ে রোববার দ্য গলফ ডেইলিনিউজে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে প্রতিদিন ইরাকে ৩৫ লাখ ব্যারেল তেল উৎপাদন হয়েছে। এর মধ্যে বাইরের দেশে দিনে গড়ে ২৮ লাখ ব্যারেল রফতানি হয়েছে। তবে মন্ত্রণালয় আশা করছে,  আগামিদিন গুলোতে  গড়ে ৩৪ লাখ ব্যারেল তেল রফতানি করার পাশাপাশি দিনে ৪০ লাখ উৎপাদন করতে পারবে তারা ।
শাহরিস্তানি জানান, কয়েকবছর ধরে দেশটিতে যুদ্ধাবস্থা চলার পর ২০১০ সালে তেল একেবারেই হুমকির মুখে পড়ে। এখন সেই অবস্থা ধীরে ধীরে কাটিয়ে ওঠতে সক্ষম হচ্ছে দেশটি। অবশ্য গত বছরেও দেশটি তেলখাতে নিরাপত্তা ও প্রযুক্তিগত সমস্যা বিরাজ করায় উল্লেখযোগ্যভাবে বিশ্বে তেল রপ্তানি করতে পারেনি।
বিশেষজ্ঞরা মনে করছেন, চলতি বছরের শুরুটি একটু মন্দ হলেও দ্বিতীয় মাসে সেই অবস্থা পুষিয়ে নিয়েছে মন্ত্রণালয়। এ অবস্থা জ্বালানি তেলের জন্য ইতিবাচক বলে মনে করেন তারা। সূত্র: দ্য গলফ ডেইলিনিউজ
[b]ঢাকা, ২ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]