ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ভাদোদারা আসন থেকে পদত্যাগ করেছেন। তিনি পার্লামেন্টে বারাণসী আসন থেকেই প্রতিনিধিত্ব করবেন। এটি উত্তর প্রদেশের প্রাচীন মন্দির শহর হিসেবে বিখ্যাত। সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে মোদি জানান, বিপুল ভোটে বিজয়ী হওয়ায় তিনি ভাদোদারার মানুষের প্রতি চিরকৃতজ্ঞ থাকবেন। তিনি বলেন, ‘আমি গঙ্গা মাকে সেবা করার এই চমৎকার সুযোগটি কাজে লাগাব।’ অন্য এক টুইটে তিনি জানান, আমি বারাণসীর উন্নয়নে কাজ করে যাব। লোকসভার স্পিকার প্রক্রিয়া অনুযায়ী মোদির পদত্যাগপত্রটি নির্বাচন কমিশনে পেশ করবেন। এরপর কমিশন মোদির নিজ রাজ্য গুজরাটের আসনটি শূন্য ঘোষণা করবে। এ আসনে নতুন করে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মোদি তার জীবনের প্রথম সাধারণ নির্বাচনে দুটি আসন থেকেই বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। ভাদোদারা আসনে তিনি রেকর্ড ৫ লাখ ৭০ হাজার ১২৮ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। বারাণসীতে মোদি তার প্রতিদ্বন্দ্বী আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে তিন লাখের বেশি ভোটে পরাজিত করেন। সূত্র: বিএসএস [b]ঢাকা, ৩০ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
গঙ্গা মায়ের সেবা করতে চান মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ভাদোদারা আসন থেকে পদত্যাগ করেছেন। তিনি পার্লামেন্টে বারাণসী আসন থেকেই প্রতিনিধিত্ব করবেন। এটি উত্তর প্রদেশের প্রাচীন মন্দির শহর হিসেবে বিখ্যাত।





