ইয়েমেন সংকট নিরসনে ইরানের শান্তি পরিকল্পনার প্রতি জাতিসংঘে সমর্থন জানাবে মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক উপদেষ্টা মিখাইল বোগদানোভ এ মন্তব্য করেন।
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান’এর সঙ্গে ফোনালাপের সময়ে এ মন্তব্য করেন তিনি।
বোগদানোভ বলেন, ইয়েমেন সংকট নিরসনে নানা দেশের উদ্যোগকে সমর্থন করেছে রাশিয়া এবং এ ক্ষেত্রে ইরানের শান্তি পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জাতিসংঘে নিজ ক্ষমতা ব্যবহার করবে রাশিয়া।
ইয়েমেনে নিরাপত্তা ও শান্তি ফিরিয়ে আনার জন্য জাতিসংঘের আরো সক্রিয় ভূমিকা গ্রহণ করা উচিত বলে এ সময়ে জানান বোগদানোভ।
গত ২৬ মার্চ থেকে ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন শুরু করেছে সৌদি আরব এবং এ আগ্রাসনে নারী ও শিশুসহ ২,৬০০ বেশি নিরীহ মানুষ নিহত হয়েছে।
ইয়েমেনে চলমান সৌদি আগ্রাসন এবং ব্যাপক রক্তক্ষয় বন্ধের লক্ষ্যে জাতিসংঘের কাছে চার দফা শান্তি পরিকল্পনা পেশ করেছে ইরান।
ইয়েমেনে চলমান সৌদি আগ্রাসন এবং ব্যাপক রক্তক্ষয় বন্ধের লক্ষ্যে জাতিসংঘের কাছে চার দফা শান্তি পরিকল্পনা পেশ করেছে ইরান।
জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছে লেখা চিঠিতে এ শান্তি পরিকল্পনা পেশ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ।
চিঠিতে ইয়েমেনের নিরীহ মানুষের বিরুদ্ধে সৌদি বিমান হামলা বন্ধে যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়।
এ ছাড়া, ইয়েমেন সংকট রাজনৈতিক ভাবে নিরসনের লক্ষ্যে যথার্থ সংলাপ শুরুর উদ্যোগ নেয়ারও আহ্বান জানানো হয়েছে এ চিঠিতে।
এসএইচ





