[b]নয়াদিল্লি:[/b] ভারতের মন্ত্রী শশী থারুরের বিরুদ্ধে এবার পাকিস্তানের এক নারী সাংবাদিকের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন খোদ শশী থারুরের স্ত্রী সুনন্দা পুষ্কর।
মেহের তারার নামে ওই নারী সাংবাদিক আইএসআই এজেন্ট বলেও মন্তব্য করেছেন তিনি। শশী থারুর কাছে ডিভোর্স চান বলেও জানান সুনন্দা পুষ্কর।
বুধবার সন্ধ্যায় শশী থারু মেহের তারা নামক পাকিস্তানি সাংবাদিকের সঙ্গে একাধিক টুইট বিনিময় করেন। এই টুইটগুলো নিয়ে বিতর্ক ছড়ায়। টুইটগুলোতে পাকিস্তানি সাংবাদিক প্রকাশ্যে শশীর প্রতি তার প্রেম প্রকাশ করেন। অন্যদিকে,শশী জানান তার স্ত্রী এই বিবাহ-বহির্ভুত সম্পর্কের কথা জেনে গেছেন।
এরপরই টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে অভিযোগ করেন শশী থারুর। কিছুদিন তার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করা থাকবে বলেও জানান তিনি।
এরপরই ময়দানে নামেন সুনন্দা। জানান শশীর অ্যাকাউন্ট হ্যাক করা হয়নি। স্বামীর অ্যাকাউন্টে লগ-ইন করে তিনিই এই মেসেজগুলো পোস্ট করেছেন। তার উদ্দেশ্য ছিল,মেহের তারার নামে ওই পাকিস্তানি নারী সাংবাদিকের সঙ্গে শশী থারুরের সম্পর্কের কথা সকলকে জানিয়ে দেয়া। আইপিএল-চলাকালীন শশীর সঙ্গে মেহেরের সম্পর্ক তৈরি হয়েছিল বলে অভিযোগ আনেন।
তবে বৃহস্পতিবার সুনন্দা আবার নিজের বক্তব্য থেকে সম্পূর্ণ ঘুরে গেছেন। শশীর অ্যাকাউন্ট থেকে লগ-ইন করার কথা অস্বীকার করেন। জানান তার এবং তার স্বামীর টুইটার অ্যাকাউন্ট এখনও ঠিক করে কাজ করছে না। একটি নিউজ চ্যানেলে সুনন্দা জানিয়েছেন,মেহের জানেন না যে শশীর একটা সুখী দাম্পত্য জীবন আছে। সুনন্দা আজ দাবি করেছেন শশী থারুরকে একটি অনুষ্ঠানে দেখে মেহেরই তার প্রেমে পড়েন।
সুনন্দা জানিয়েছেন আজ তিনি ২-৩টি টুইট করেছেন মেহেরের উদ্দেশ্যে।
সুনন্দা জানিয়েছেন, "আজ আমি ওই নারীকে টুইট করে জানিয়েছি অন্য কোনও নারীর স্বামী থেকে তিনি যেন দূরে থাকেন। নীতিগতভাবে এটা অন্যায়।"
সুনন্দা আরও বলেছেন, "শশী একজন সুখী বিবাহিত পুরুষ। শশী বা তার স্ত্রীর,কারোরই পরস্পরকে ছেড়ে যাওয়ার কোনও ইচ্ছাই নেই।" সূত্র: এএফপি
ভারতীয় মন্ত্রীর সঙ্গে পাকিস্তানি সাংবাদিকের পরকীয়া?
নয়াদিল্লি: ভারতের মন্ত্রী শশী থারুরের বিরুদ্ধে এবার পাকিস্তানের এক নারী সাংবাদিকের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন খোদ শশী থারুরের স্ত্রী সুনন্দা পুষ্কর। মেহের তারার নামে ওই নারী সাংবাদিক আইএসআই এজেন্ট বলেও মন্তব্য করেছেন তিনি। শশী থারুর কাছে ডিভোর্স চান বলেও জানান সুনন্দা পুষ্কর।
‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সংসদ সদস্যের রাজনৈতিক বক্তব্যের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের হাততালি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সমালোচনার মুখে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, ‘ইউএনও হচ্ছে নাউ ওয়ান অব দ্য বিএনপি লিডারস অব পীরগঞ্জ।’ একই সঙ্গে তার বক্তব্যের একটি অংশ ক্লিপ করে প্রচার করতে এবং তাকে সারা দেশে ভাইরাল করে দিতে সাংবাদিকদের বলেন তিনি।
নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যা মামলায় যুবক গ্রেফতার
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় সাজেবুল ইসলাম অপূর্ব (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মাল্টিমিডিয়া সাংবাদিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে অরোরা হাসপাতালের সঙ্গে চুক্তি করল এমআরএ
দিনের বড় একটি সময়জুড়ে সংবাদ সংগ্রহের কাজে ব্যস্ত থাকেন মাল্টিমিডিয়া সাংবাদিকরা। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কখনো কখনো তাঁদের বিভিন্ন শারীরিক জটিলতার মুখেও পড়তে হয়। এসব সাংবাদিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)। এ লক্ষ্যে বেসরকারি প্রতিষ্ঠান অরোরা স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে সংগঠনটি।
খুনিদের দ্রুত গ্রেপ্তার দাবি নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় জেজেইউ’র নিন্দা
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ জানিয়েছে জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)। একইসঙ্গে এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে সংগঠনটি।
প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের হাতাহাতি, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
কুষ্টিয়ার কুমারখালীতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের অনুষ্ঠান ঘিরে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষের দৃশ্য ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা, গালিগালাজ এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
















