তুরস্কে একটি কয়লা খনি ধসে অন্তত ২০ জন শ্রমিক আটকা পড়েছেন। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স। দুর্ঘটনা ঘটেছে দেশটির দক্ষিণাঞ্চলীয় এরমেনেক শহরের নিকট।

দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও মেডিক্যাল টিমকে পাঠানো হয়েছে। এরমেনেক শহরটি দক্ষিণের ভূমধ্যসাগরীয় উপকূল থেকে ১১০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, খনির ভিতর ধস ঘটলে পানি ব্যবস্থা ভেঙ্গে পড়ে। আর এতে করে খনির অভ্যন্তর প্লাবিত হয়। এ কারণেই শ্রমিকেরা নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, তুরস্কে খনি দুর্ঘটনা খুব সাধারণ ঘটনা। প্রায়ই দেশটিতে বড় বড় দুর্ঘটনা ঘটে থাকে। মাত্র ছয় মাসেরও কম সময় আগে এক খনি দুর্ঘটনায় ৩০১ শ্রমিক নিহত হন। তখনকার দুর্ঘটনাটি ঘটেছিল পশ্চিমাঞ্চলীয় সোমা শহরের নিকট এক খনিতে। সূত্র: রয়টার্স

এসএমএ