মিয়ানমারের রাখাইনে অভিযানের সময় সেনাসদস্যদের ভূমিকা এবং আচরণ নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
ওই অভিযানে সহিংসতার শিকার হয়ে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে পালিয়ে এসেছে।
সেনাসদস্যদের বিরুদ্ধে এসব অভিযোগ তদন্তে লেফটেন্যান্ট জেনারেল আয়ি উইনের নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে।
দেশটির সেনাপ্রধান মিন অং লেইং ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, সেনাসদস্যরা আচরণবিধি অনুসরণ করেছিল কি না? অভিযানের সময় তারা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মেনে চলেছিল? এই বিষয়গুলো নিয়ে তদন্ত করবে কমিটি।
৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আসার পিছনে প্রধান কারণ হিসেবে মিয়ানমারের সেনাবাহিনীর অবর্ণনীয় নির্যাতন, হত্যা, ধর্ষণ, লুট ও অগ্নিকাণ্ডকে দায়ী করা হয়। এবং বাংলাদেশে আগত রোহিঙ্গাদের মুখ থেকেও সেটা স্পষ্ট হয়ে যায়।
বিশেষজ্ঞদের মতে অবর্ণনীয় নির্যাতনের মাত্রা অতিমাত্রা পৌছানোর কারণেই লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আসতে বাধ্য হয়েছে।
বিশ্ব মিডিয়াগুলোতে এটাকে জাতিগত নিধন বলে উল্লেখ করা হয়েছে। আর সেটা যদি প্রমাণিত হয় তাহলে শুধু মিয়ানমারের সেনাবাহিনী না পুরো দেশ এবং দেশের সরকার এ জন্য দায়ী।
জেড





