স্বঘোষিত ইসলামিক স্টেট-আইএস যোদ্ধারা সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকেহ নগরীতে ঢুকে পড়েছে।

এসময় সরকারি বাহিনীর সঙ্গে প্রচণ্ড লড়াইয়ের পর তাদের কাছ থেকে আইএস যোদ্ধারা পার্শ্ববর্তী দুটি এলাকা দখল করে নিয়েছে।

বৃহস্পতিবার লন্ডনভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ গ্রুপ এ তথ্য জানায়।

গ্রুপটির তথ্য অনুযায়ী, সিরিয়ার ওই নগরীতে যুদ্ধে সরকারের অনুগত অনেক সেনা নিহত হয়। যুদ্ধে অনেক আইএস সদস্যও নিহত হয়।

অবশ্য হাসাকেহ নগরীর বিস্তৃত এলাকা এখনো কুর্দি মিলিশিয়াদের নিয়ন্ত্রণে রয়েছে।

কেএইচ