[b]তেহরান:[/b] নিজস্ব প্রযুক্তিতে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উদ্বোধন করল ইরান। এর মধ্যে রয়েছে শাহীন ও অন্যান্য আকাশ প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা।
সিমুলেটরগুলো তৈরি করছেন খাতামুল আম্বিয়া বিমান ঘাঁটির প্রকৌশলী ও বিশেষজ্ঞরা। তরুণ বিমানসেনাদের প্রশিক্ষণে এসব সিমুলেটর ব্যবহার করা হবে।
মঙ্গলবার এক বিবৃতিতে খাতামুল আম্বিয়ার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফারজাদ ইসমাইলি তেহরানে বলেন,"ইরানের তৈরি এসব সিমুলেটর অনেক বেশি আধুনিক,দ্রুতগতির ও মূল ব্যবস্থার চেয়েও অনেক নিখুঁত।"
তিনি বলেন,“এসব সিমুলেটরের নকশা প্রণয়ন ও তৈরির আগে আমাদের সম্পূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা স্থাপন করতে হতো। এমনকি,প্রায় দেড়শ’ কর্মী মোতায়েন করতে হতো যেন অন্যরা প্রশিক্ষণের কাজে তা ব্যবহার করতে পারে। কিন্তু,এখন এসব সিমুলেটরের মাধ্যমে আমরা অনেক বাস্তবসম্মতভাবে প্রশিক্ষণ দিতে পারব।”
এসব সিমুলেটর আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে কর্মীদের দক্ষতা আরো বাড়াবে। সেই সঙ্গে প্রশিক্ষকরা আকাশের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র,বিমান,হেলিকপ্টার ও ড্রোনকে টার্গেট হিসেবে ব্যবহার করতে পারবেন বলেও জানান কমান্ডার। সূত্র: আইআরআইবি
ঢাকা, ২৯ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ
নিজস্ব প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উদ্বোধন করলো ইরান
তেহরান: নিজস্ব প্রযুক্তিতে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উদ্বোধন করল ইরান। এর মধ্যে রয়েছে শাহীন ও অন্যান্য আকাশ প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। সিমুলেটরগুলো তৈরি করছেন খাতামুল আম্বিয়া বিমান ঘাঁটির প্রকৌশলী ও বিশেষজ্ঞরা।
ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা আরও বাড়ল
ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে নিহত সেনাসদস্যের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। নতুন করে আরও দুই সেনাসদস্যের মৃত্যুর তথ্য যুক্ত করেছে পেন্টাগন। তবে তাঁদের মৃত্যু যুদ্ধের সরাসরি সংঘাতের কারণে হয়নি। আট মাসেরও বেশি সময় পর হতাহতের এই হালনাগাদ হিসাব প্রকাশ করা হয়েছে।
ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: গালিবাফ
ইরানের দেওয়া সাতটি শর্ত মেনে না নিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনা এগোবে না বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, ওয়াশিংটনের চাপ কিংবা প্রলোভনে তেহরান নতি স্বীকার করবে না। আলোচনায় অগ্রগতির জন্য ইরানের শর্তগুলো মেনে নেওয়াই একমাত্র পথ।
ইরানের ২ বিলিয়ন ডলারের গোপন সামরিক নেটওয়ার্ক
যুক্তরাষ্ট্রের অবরোধ ও পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে সামরিক সরঞ্জাম আমদানির জন্য পাঁচ হাজারের বেশি সংস্থার একটি গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছে ইরান। এসব সংস্থার মাধ্যমে ২০২৫ সালের জানুয়ারি থেকে অন্তত ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম, বিস্ফোরক ও ভারি ট্রাক আমদানি করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।
শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না ইরান: আইআরজিসি
যুক্তরাষ্ট্র ইরানের শর্ত পুরোপুরি মেনে না নেওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বাহিনীটির মুখপাত্র হোসেইন মোহেবি বলেছেন, প্রণালিটি বর্তমানে ইরানের সশস্ত্র বাহিনীর কৌশলগত নিয়ন্ত্রণে রয়েছে।
ইরানে নতুন করে সামরিক হামলা হলে বিশ্ববাজারে ভয়াবহ প্রভাব পড়বে
ইরানের ওপর নতুন করে সামরিক হামলা চালানো হলে বিশ্ববাজারে ভয়াবহ প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তাঁর মতে, ইসরায়েলের উসকানিতে পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে সংঘাত শুরু হলে জ্বালানি সরবরাহকারী দেশগুলোর পাশাপাশি ভোক্তারাও বড় ধরনের সংকটে পড়তে পারেন।














