সিরিয়ার তুরস্ক সীমান্তবর্তী এলাকায় গাড়িতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সিরিয়ার আলেপ্পোর সীমান্তবর্তী কারাজ সাজৌ এলাকায় এ ঘটনা ঘটে। খবর বিবিসি'র।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়া থেকে সীমানা পাড়ি দিয়ে গাড়িটি তুরস্কের দিকে যাচ্ছিল। গাড়িটিতে বিস্ফোরক বোঝাই ছিল। হঠাৎ করে বিস্ফোরকের বিস্ফোরণ ঘটলে হতাহতের এ ঘটনা ঘটে।
তবে সিরিয়ান অবজারভেটরি ২৯ জনের নিহত হওয়ার খবর দিলেও লোকাল কো-অর্ডিনেশন কমিটি'স (এলসিসি) জানিয়েছে, নিহতের সংখ্যা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ১৫ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
সিরিয়ায় বিস্ফোরণে নিহত ২৯
সিরিয়ার তুরস্ক সীমান্তবর্তী এলাকায় গাড়িতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সিরিয়ার আলেপ্পোর সীমান্তবর্তী কারাজ সাজৌ এলাকায় এ ঘটনা ঘটে। খবর বিবিসি'র।