একের পর এক বিতর্কিত মন্তব্য, ভুল তথ্য উপস্থাপন করে শুধু যুক্তরাষ্ট্রে নয় বিশ্বজুড়ে সমালোচিত হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়নপ্রত্যাশী ট্রাম্প এবার ৯/১১ বলতে গিয়ে ৭/১১ বলে নতুন করে বিতর্ক সৃষ্টি করলেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কে প্রাইমারি হবে। বলতে গেলে, নিউ ইয়র্কে জয় পেলে মনোনয়ন পাওয়ার আশা বেঁচে থাকবে তার।
যদিও এখনো তিনি অন্য রিপাবলিকান প্রার্থীদের চেয়ে এগিয়ে আছেন, তবু নিউ ইয়র্কের প্রাইমারি তার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হবে। কারণ রিপাবলিকান দলের শীর্ষ নেতারা তার বিরুদ্ধে ক্রুজের পক্ষে ভোট চাইছেন।
নিউ ইয়র্কের প্রাইমারি উপলক্ষে এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ৯/১১ হামলা সম্পর্কে তার অবস্থান তুলে ধরেন। এ সময় তিনি ৯/১১ বলতে গিয়ে মুখ ফসকে ৭/১১ বলে ফেলেন।
নিউ ইয়র্কে নির্বাচনী প্রচারে বার বার ৯/১১ সন্ত্রাসী হামলা, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নিয়ে কথা বলছেন। ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কের সন্তান, প্রভাবশালী ব্যবসায়ী। নিজ রাজ্যে বাছাই পর্বের ভোটে জিততে তিনি মরিয়া হয়ে লড়ছেন।
ওএফ





